বেশিরভাগ বিমানের রঙ সাদা হয় কেন?


এমিরেটস (Emirates) কিংবা অল নিপ্পন এয়ারওয়েজ (ANA) সহ বিশ্বের বেশীরভাগ এয়ারলাইন অপারেটরদের বিমানের মূল রং কিন্তু সাদা। আর  এই বিমানগুলোর রং সাদা হওয়ার পেছনেও রয়েছে বেশ কিছু কারন। চলুন সেই কারণগুলোই আজ জেনে নেয়া যাকঃ


সাদা রঙের বস্তু যে তাপ শোষণ করে, তা অন্যান্য রঙের তুলনায় খুবই কম।। ফলে বিমানের কাঠামো সাদা রঙের হলে বিমানের বডির তাপমাত্রা তুলনামূলকভাবে অনেক কম হয়।
প্রত্যেকটি বিমান ফ্লাইটের আগে এবং পরে যেকোনো প্রকার ফাটল, স্ক্রেচ বা অন্য কোনো সমস্যার জন্য গভীর পর্যবেক্ষণ করতে হয়। তাই বিমানের রঙ যদি সাদা হয় তাহলে বিমানের ত্রুটিপূর্ণ অবস্থাগুলো খুব সহজেই খুজে বের করা সম্ভব। এমনকি যদি বিমানটি দূর্ঘটনার সম্মুখিন হয় সেক্ষেত্রেও বিমানের এই সাদা রঙ বিমানটিকে খুজে পেতে অনেকটাই সাহায্য করে থাকে। 
২০১১ সালে US Study হতে প্রকাশিত এক গবেষণাপত্র থেকে জানা যায়, সাদা রঙের বিমানের উজ্জ্বলতা বেশী থাকায় উড্ডয়ন এবং অবতরণের সময় পাখিদের পক্ষে এটি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা সহজ হয়। তাই সাদা রঙের বিমানের সাথে পাখির সংঘর্ষের হারও অন্যান্য রঙের বিমানের তুলনায় অনেক কম হয়।


রঙীন জামাকাপড় যেমন দীর্ঘক্ষণ রোদে থাকলে এর রঙ কিছুটা ফ্যাকাসে হতে শুরু করে, বিমানের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক সেরকম। তাই বিমানের রঙও যদি সাদা হয়, তাহলে বিমানের গায়ে ফ্যাকাশে ভাবটা চোখে পড়ে না।
আর শেষ কথা হচ্ছে, সাদা রংয়ের অর্থমূল্য অন্যসব রঙ থেকে কম হয়ে থাকে। তাই বিমানের গায়ে সাধারনত সাদা রঙ্গয়ের ব্যবহারই হয়ে থাকে। তবে এটা ভাববেন না যে অন্য রঙ্গয়ের বিমান পৃথিবীতে একদমই নেই। এয়ার নিউজিল্যান্ড, এয়ার এশিয়া, ব্রানিফ এয়ারলাইন্স এর মতো বিমানগুলোর রঙ কিন্তু সাদা নয়।