রক্তের ঢল


রক্তের ঢল
মোঃ আব্দুস সালাম

জীবন দিলেন শহীদ হলেন,
লাখো শহীদ ভাই।
সালাম বরকত রফিক জব্বার,
ওরা তো কেহ নাই।

নাম শুনেছি বই পুস্তকে,
ইতিহাসের সব পাতায়।
মন বসেনা পড়ার টেবিলে,
স্মরণ পড়ে যায়।

প্রাণ দিয়েছেন শেখ মুজিব,
আরো বহু প্রাণ।
রক্তের গঙ্গায় বয়ে চলছে,
ভেসে উঠেছে বান।

হাজার হাজার নরপশু
করেছে নির্যাতন।
ভাষার জন্যে রক্ত দিয়েছি,
জীবন করেছি বিসর্জন।

সবুজ ঘাষের বুকে,
লাল রক্তমাখা করে টলমল,
স্বাধীনতা পেয়েছি রক্তের বিনিময়ে,
ভেসে উঠেছে ঢল।