রেললাইনের নিচে পাথর দেওয়া হয় কেন?
![]() |
রেললাইনের নিচে পাথর দেওয়া হয় কারন, অবশ্যই যাতে ট্রেনগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারে। কিন্তু এটা কাজ করে কিভাবে?
বিশাল বিশাল দানবাকৃতির ট্রেনগুলো যখন লাইনের ওপর দিয়ে আসা যাওয়া করে তখন রেল লাইনকে অবিশ্বাস্য রকমের ধকল সহ্য করতে হয়। এ ধকলের ফলে লাইনে উচ্চ মাত্রায় কম্পনের সৃষ্টি হয়। কিন্তু যত বড় কম্পনই সৃষ্টি হোক না কেন, লাইন তার জায়গা থেকে একচুলও নড়ে গেলে হতে পারে ভয়ংকর বিপত্তি। তা যে করেই হোক, লাইনকে ঠিক জায়গায় স্থির রাখতে হবে।
তুষারপাত, কুয়াশা, বৃষ্টি, ঝড় ইত্যাদির ফলে রেল লাইনগুলো যে মাটির ওপর লাগানো, সেই মাটিতে পানি সেচনের ফলে আগাছা জন্মানোর সম্ভাবনা তৈরি হয়। আর আমরা জানি একবার আগাছা জন্মাতে দিলে রেল লাইনের অধিকাংশই তাদের দখলে চলে যাবে ফলে রেল চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়বে। সুতরাং কোনভাবেই আগাছা জন্মাতে দেওয়া যাবে না।
আবার রৌদ্রের তাপে রেললাইন যেন প্রসারিত না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হয়। এতোগুলো দিক বিবেচনা করেই কার্যত রেললাইনের নিচে পাথর দিয়ে ভরাট করা হয়।
