পাখির ঝাঁক


পাখির ঝাঁক
মোঃ আব্দুস সালাম

হাজার হাজার পাখির ঝাঁক,
বিল পাতারে বসে।
শিকার ধরে খায় বালি হাঁসে,
টুমটুমাইয়া ভাসে।

ছোট পাখি টুনটুনিরা,
ফড়িঙের তালে নাচে।
বুলবুলিরা মধু খায়,
ফুলের মধু চুষে।

আমার দেশে অতিথিরা,
আসে দলে দলে।
ভোর সকালে খালে বিলে,
পড়ে ঝাঁকে ঝাঁকে।

সবুজ শ্যামল গাঁ যে আমার,
নদী আঁকা বাঁকা।
মাঠ বিহনে তাকিয়ে দেখি,
সাদা বকের পাখা।