শেখ হাসিনা


শেখ হাসিনা
মোঃ আব্দুস সালাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা,
সর্ব লোকের জানা।
গ্রাম তাহার টুঙ্গিপাড়া,
গোপালগঞ্জ হয় জেলা।

মধুমতি নদীর বুকে,
সেথায় তাহার বাস।
দু হাজার ঊনিশ সালে,
বিপুল ভোটে পাশ।

গরীব দঃখী ফকির কাঙ্গাল,
কাঁদেন তাহার লাগি।
আসবে ফিরে শেখ হাসিনা,
ফুটবে মুখে হাসি।

খালেদা জিয়া এরশাদ সরকার,
ওরা  তো কেহ নাই।
সুস্থভাবে দেশ চালাবেন,
এটাই আমরা চাই।